উত্তর দিনাজপুর জেলার কুলিক নদীর পুনরুজ্জীবন অভিযানে লোগো প্রকাশ পেল বুধবার। লোগো উদ্বোধন করলেন জেলা শাসক আয়েষা রানী এ। কর্ণজোড়া জেলা শাসকের দপ্তরে বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ, হেমতাবাদ, ইটাহারের বিডিও, নোডাল অফিসার শুভ্রজিত গুপ্ত, ডি এল এন্ড এল আর ও, এস ডি ও রায়গঞ্জ , জেলা বন আধিকারিক দীপর্ন ঘোষ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকবৃন্দ।
কুলিক নদীর জীবন পুনরায় ফিরিয়ে দিতে কলকাতার একটি কনসালটেন্সি সংস্থা দিয়ে কার্যপরিকল্পনা রচনা করা হচ্ছে। নদী দূষণ কমিয়ে জলের পরিমাণ বৃদ্ধি করানোর পাশাপাশি নদী সংলগ্ন এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের দিকটিও নজরে রাখা হচ্ছে। এদিকে একটি বোর্ডে কুলিক পুনরুজ্জীবন অভিযানের লোগো ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত কুলিক ব্রীজের পাশে লাগানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কুলিক নদী বাঁচাও প্রকল্প জেলা প্রশাসন হাতে নেওয়ার পর এটাই ছিল দ্বিতীয় সভা।
জেলাশাসক আয়েষা রানী এ জানিয়েছেন, মূলত কুলিক রিভার রিজুভেনেশন প্রোজেক্ট এর কতটা কাজ হয়েছে, কতটা দূষনমুক্ত করা গিয়েছে রায়গঞ্জের কুলিক নদী তা খতিয়ে দেখতেই আজকের এই সভা। পাশাপাশি কুলিক পুনরুজ্জীবন অভিযানের লোগোও এদিন প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/vr2ZUT6rVWk
উত্তরদিনাজপুর